প্রকাশিত: ০৫/০৭/২০২০ ৮:২২ পিএম

ডেস্ক রিপোর্ট::
ভূমিদস্যুদের হাতে অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রামের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজের জমি। তাদের হাতে বার বার নিষ্পেষিত হচ্ছে কলেজ। কলেজের খতিয়ান ভূক্ত জমির উপর গড়ে তুলেছে ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠান, দোকান পাট ও ঘর-বাড়ি। বিভিন্ন কৌশলে এখনও কলেজের জায়গা তাদের অবৈধ দখলে বলে জানা যায়। তারই ধারাবাহিকতায় ৪ জুলাই রাতারাতি জমি দখলে নিতে কলেজের জমির উপর গড়ে তুলেন বাড়ি।

এভাবে চলতে থাকলে কক্সবাজারবাসীর সম্পদ কক্সবাজার সরকারি কলেজ অচীরেই ভূমিদস্যুদের হাতে চলে যাবে বলে জানিয়েছে কক্সবাজার জেলার সুশীল সমাজ।

অবৈধ দখল হওয়া জমি উদ্ধার করার জন্য কক্সবাজার সরকারি কলেজ প্রশাসন এক বিবৃতিতে সকলের সহযোগিতা কামনা করে জানিয়েছে, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কস্থ কক্সবাজার সরকারি কলেজের নিজস্ব খতিয়ানভূক্ত জমিতে রাতের আধাঁরে ভূমি দস্যুরা দখলের পায়ঁতারা চালাচ্ছে। বিষয়টি আমরা লিখিতভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর মডেল থানাকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছি। এ বিষয়ে প্রশাসন ,ছাত্র-ছাত্রী, অভিভাবক, সুশীল সমাজসহ সকলের সহযোগিতা কামনা করছি।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer