প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০৬/০২/২০২৬ ৮:৫৬ এএম

কক্সবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক রেজাউল করিম মোহাম্মদ তারেক। বৃহস্পতিবার দুপুরে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন।

বিসিএস শিক্ষা ক্যাডারের ১৮ তম ব্যাচের কর্মকর্তা অধ্যাপক রেজাউল করিম মোহাম্মদ তারেক এর আগে কক্সবাজার সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ১৯৯৯ সালে চট্টগ্রাম সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এছাড়া প্রফেসর তারেক সরকারি সিটি কলেজ চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিনের শিক্ষকতা, গবেষণা এবং একাডেমিক কর্মকাণ্ডে তাঁর সুনাম রয়েছে।
তিনি চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল আলমের বড় ছেলে। তাঁর দুই ভাইয়ের মধ্যে ইখতিয়ার উদ্দিন মো. বায়জিদ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর‑কক্সবাজারে উচ্চপদে কর্মরত এবং অপর ভাই মহিউদ্দিন মুহাম্মদ আরঙ্গজেব লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
অধ্যাপক রেজাউল করিম তারেক নিষ্ঠা এবং দূরদর্শী নেতৃত্বে কক্সবাজার সরকারি মহিলা কলেজকে ভবিষ্যতে আরও উন্নত ও অগ্রসরমুখী করে তুলবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।#

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...