প্রকাশিত: ২০/০৪/২০১৮ ৬:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৫ এএম

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সরকারি কলেজ পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক ও মাউশি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

২০ এপ্রিল ২০১৮ তারিখ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক প্রফেসর মোঃ মাহাবুবুর রহমান এবং পরিচালক (প্রশিক্ষণ) প্রফেসর ড. আবদুল মালেক ও পরিচালক (চট্টগ্রাম অঞ্চল) প্রফেসর প্রদীপ চক্রবর্তী সরকারি পোস্ট গ্র্যাজুয়েট কলেজসমূহের উন্নয়ন প্রকল্পের আওতাধীন চলমান কাজ সমূহের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য কক্সবাজার সরকারি কলেজ পরিদর্শন করেন। এ প্রকল্পের আওতায় কক্সবাজার সরকারি কলেজে বর্তমানে বেশকিছু উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। তৎমধ্যে সম্প্রতি শেষ হয়েছে ৩২ লক্ষ টাকা ব্যয়ে ২ হাজার ফুটের অধিক সীমানা প্রাচীর নির্মাণ, ৩ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে পাঁচ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন-কাম-এক্সামিনেশন হলের ৩ তলা নির্মাণ কাজ এবং ৭৭ লক্ষ টাকা ব্যয়ে নতুন বিজ্ঞান ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ।

৪ কোটি ৩৭ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে পাঁচ তলা বিশিষ্ট নতুন ছাত্রীনিবাসের নির্মাণ কাজ ইতোমধ্যে প্রায় ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। অতি শীঘ্রই প্রায় ২ কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবন-কাম-এক্সামিনেশন হলের আরো ২ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ আরম্ভ হবে। বাণিজ্য ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য ৬০ লক্ষ টাকা বরাদ্দ দেয় হয়েছে। মাউশি’র মহাপরিচালকের নেতৃত্বে এ সকল নির্মাণ কাজ পরিদর্শন করে পরিদর্শন টীম সন্তোষ প্রকাশ করেছেন।

 

ভৌত অবকাঠামো নির্মাণ কাজ সমাপ্ত হলে কক্সবাজার সরকারি কলেজ নতুন রূপ পাবে এবং শিক্ষার্থীদের ক্লাসরুম সংকট বহুলাংশে নিরসন হবে। এ প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী বলেন, কক্সবাজার সরকারি কলেজ এ অঞ্চলের উচ্চ শিক্ষার প্রসারে যে অগ্রণী ভূমিকা রেখে আসছে ভবিষ্যতে তা আরো বেগবান হবে। তিনি কলেজের এ উন্নয়নমূলক কাজে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ সক্রিয় ভূমিকা রাখায় তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে ভৌত অবকাঠামো উন্নয়নসহ একাডেমিক পরিবেশের উন্নয়নে কলেজের সকল সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারি, অভিভাবক, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেন।

পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক মোঃ আজিজুল মোস্তফা বুলু, শিক্ষক পরিষদ সম্পাদক মুজিবুল আলম, ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক আজিজ উদ্দিন, কক্সবাজার জেলা শিক্ষা অফিসার সালেহ উদ্দিন চৌধুরী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উদ্দিন প্রমুখ।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...
Single Page Footer