প্রকাশিত: ২১/০৩/২০১৮ ৭:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১০ এএম

বার্তা পরিবেশক::
কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্স শেষ পর্ব কোর্সে যুক্ত হলো আরো দু’টি বিষয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং উদ্ভিদবিদ্যা বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমতি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে করে চলতি শিক্ষাবর্ষ হতে এ কলেজ থেকে মোট ৬ টি বিষয়ে মাস্টার্স শেষ পর্ব কোর্স সম্পন্ন করা যাবে।
১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়ে কক্সবাজার সরকারি কলেজ এতদ্ অঞ্চলে উচ্চ শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করে আসছে। বেসরকারিভাবে প্রতিষ্ঠিত এ কলেজটি ১ মার্চ ১৯৮০ সালে সরকারিকরণ করা হয়। এ কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক পাস, স্নাতক সম্মান ও মাস্টার্স কোর্সে বর্তমানে ১২ হাজারেরও অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। সকল পাবলিক পরীক্ষায় এ কলেজের ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক ও চকমপ্রদ। সদ্য প্রকাশিত অনার্স চূড়ান্ত পরীক্ষায়ও গণিত বিষয়ের ২ জন শিক্ষার্থী সারাদেশে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেছে।
দীর্ঘদিন যাবৎ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবস্থাপনা, উদ্ভিদবিদ্যা ও গণিত বিষয়ে মাস্টার্স (শেষ পর্ব) কোর্স চালুর জন্য পত্র বিনিময় করে আসছিলো কলেজ প্রশাসন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে অবশেষে গতকাল জাতীয় বিশ^বিদ্যালয় কক্সবাজার সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং উদ্ভিদবিদ্যা- এ দু’টি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমতি প্রদান করেছে।
উক্ত দু’টি বিষয়ে মাস্টার্স শেষ পর্ব কোর্স চালুর অনুমতি পাওয়ায় কক্সবাজার সরকারি কলেজ পরিবার অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল। গতকাল ২০ মার্চ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং উদ্ভিদবিদ্যা বিভাগের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীসহ শিক্ষকবৃন্দ ও শিক্ষক পরিষদ সম্পাদক কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
কলেজ অধ্যক্ষ নতুন ২ টি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর ব্যাপারে সক্রিয় সহযোগিতা প্রদান করায় শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম)-এর পরিচালক প্রফেসর ড. মোস্তফা কামাল ও স্থানীয় সংসদ সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলসহ কক্সবাজারের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে কলেজের একাডেমিক উন্নয়নসহ ভৌত অবকাঠামোর উন্নয়নে কলেজের সকল শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer