প্রকাশিত: ১৫/০৪/২০১৮ ৬:৫৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১০ এএম

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সরকারি কলেজ আঙ্গিনায় বিপুল উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বাংলানববর্ষ-১৪২৫ পালন করা হয়।
পহেলা বৈশাখ সকাল ৯ টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপি অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রায় বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারি অংশগ্রহণ করে। সকাল সাড়ে ১০ টায় প্রশাসনিক ভবনের চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত হয়ে বাংলা নববর্ষ ১৪২৫ কে বরণ করে নেয়। পহেলা বৈশাখ উপলক্ষে শিক্ষার্থীদের আয়োজনে বেশ কয়েকটি স্টল স্থাপিত হয়েছিল। স্টলসমূহে বিভিন্ন ধরনের দেশিয় পিঠা পুলি ও নাস্তার আয়োজন করে তারা, যা বাঙালি কৃষ্টি সভ্যতার ধারক ও বাহক হিসেবে কাজ করেছে। অনুষ্ঠানের উদ্বোধন কালে কলেজ অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী অতীতের সকল দুঃখ, জরা, গ্লানি দূরিভূত হয়ে সকলের জীবনে ১৪২৫ বঙ্গাব্দ যেন অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আtnনে এ প্রত্যাশা করেন।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer