প্রকাশিত: ১৭/০৩/২০১৮ ৯:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৯ এএম

নিউজ ডেস্ক::

কক্সবাজার সরকারি কলেজে ১৭ মার্চ ২০১৮ তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০১৮ উপলক্ষে আলোচনা সভা, উপস্থিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিসাববিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র মুজিবুল আলম, পবিত্র গীতা থেকে পাঠ করেন হিসাববিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র হিমু চন্দ্র শীল, পবিত্র ত্রিপিঠক থেকে পাঠ করেন হিসাববিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র দূর্জয় বড়–য়া। হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০১৮ উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ নুরুল আলমের সভাপতিত্বে এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক জনাব শেখ দিদারুল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের মান্যবর অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে দূর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মুজিবুল আলম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব অরুন বিকাশ বড়–য়া, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জনাব মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক জনাব মিঠুন চক্রবর্তী। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জাকের হোসেন, সাখাওয়াত হোসেন, কাজী আব্দুল্লাহ, নুরুল আবরার সাকিব প্রমুখ।

আলোচনা সভা শেষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, কেক কেটে জন্মদিন উদ্্যাপন, আপ্যায়ন পর্ব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্তি হয়।

পাঠকের মতামত

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer