প্রকাশিত: ০৬/১১/২০১৭ ১০:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩১ এএম

কক্সবাজার সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা এবং আন্ত:ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ সোমবার কলেজ অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক মো. আজিজুল মোস্তফা বুলুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ফজলুল করিম চৌধুরী, উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বাছেদ মন্ডল ও শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মুজিবুল আলম।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদেরকে খেলাধুলা এবং সাহিত্য-সংস্কৃতির প্রতি আরো অধিক মনোনিবেশ হয়ে এ অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে আরো বেশি যত্নবান হতে হবে। একজন পূর্ণাঙ্গ আলোকিত মানুষ হতে হলে সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের কোন বিকল্প নেই।

তিনি আরো উল্লেখ করেন, খেলাধুলা শিক্ষার্থীদের মনকে প্রফুল্ল রাখে ও স্বাস্থ্য ভালো রাখে এবং শিক্ষার্থীদেরকে আইন-শৃঙ্খলা পরিপন্থি কাজ ও মদকাসক্তি থেকে দূরে রাখে। অনুষ্ঠান শেষে তিনি প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানের উত্কর্ষ সাধনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্থাপিত শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবেরও শুভ উদ্বোধন করেন। এতে করে কক্সবাজার সরকারি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের আইসিটির ক্ষেত্রে শিক্ষার গুণগত মান উন্নয়নের পথ সুগম হয়েছে বলে মন্তব্য করেন।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...