প্রকাশিত: ১৫/০৮/২০১৭ ৮:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৭ পিএম

প্রেস বিজ্ঞপ্তি::
কক্সবাজার সরকারি কলেজে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে কক্সবাজার সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গণিত ২য় বর্ষের ছাত্র মোঃ ফরিদুল ইসলাম, পবিত্র গীতা থেকে পাঠ করেন একাদশ ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রী সুষ্মিতা রুদ্র, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন একাদশ মানবিক শাখার ছাত্রী বৃষ্টি বড়–য়া, পবিত্র বাইবেল থেকে পাঠ করেন একাদশ মানবিক শাখার ছাত্রী মিকল সরদার।
জাতীয় শোক দিবস- ২০১৭ পালন কমিটির আহবায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে সবাইকে আত্মনিয়োগ করার এবং বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন ‘সোনার বাংলা’ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও ই. ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মুজিবুল আলম। স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আবুল মনসুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ নুরুল আলম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কান্তি পাল, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী, পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাসেম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হাসানুল ফরহাদ, ইতিহাস প্রভাষক নুরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক বাঁধন কুমার ঘোষ প্রমুখ।
১৫ আগস্ট ১৯৭৫ এ শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন কলেজ জামে মসজিদের খতীব সুলতান আহমদ। অনুষ্ঠান শেষে উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য “খোকা হতে জাতির পিতা”, ¯œাতক ও ¯œাতকোত্তর পর্যায়ের জন্য “সমকালীন রাজনীতি ও বঙ্গবন্ধুর দর্শন” শীর্ষক নির্ধারিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মধুছন্দা দেওয়ানজী।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer