প্রকাশিত: ০৫/১০/২০১৭ ৯:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৯ পিএম

প্রেস বিজ্ঞপ্তি::b34649986a8795f2b7bff2e92dc90c52-67_COX-COLLEGE-01
কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার জেলার উচ্চ শিক্ষার আলোক বর্তিকা হিসেবে কাজ করে যাচ্ছে। বর্তমানে এই কলেজে ১০ টি বিষয়ে জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স চালু রয়েছে। এই ১০ টি বিষয়ে বিগত শিক্ষাবর্ষ তথা ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে আসন সংখ্যা ছিল ১০৫০ টি। কলেজ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে বর্তমান ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে আরো ২৬০ টি আসন বৃদ্ধি করে বর্তমানে আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৩১০ টি। ফলে এতদ্্অঞ্চলের ১৩১০ জন মেধাবী শিক্ষার্থী এখন থেকে এ কলেজে অনার্স পড়ার সুযোগ পাবে।

বর্ধিত আসন সমূহের মধ্যে বাংলায় ১০টি, ইংরেজিতে ৪০ টি, ইতিহাসে ৫০ টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৪০ টি, রাষ্ট্রবিজ্ঞান ২৫টি, অর্থনীতি ৩০টি, ব্যবস্থাপনা ০৫টি, উদ্ভিদবিদ্যা ২৫টি ও গণিত বিষয়ে ৩৫ টিসহ মোট ২৬০ টি আসন বৃদ্ধি পেয়েছে।

শিক্ষায় অনগ্রসর এই অঞ্চলের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আসন সংখ্যা বৃদ্ধি করায় কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি কলেজের একাডেমিকসহ সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারি, অভিভাবক ও কক্সবাজারের সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন ।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer