উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/০৬/২০২৫ ৩:৫৩ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে কলাতলী সৈকতে এ দুর্ঘটনা ঘটে। এতে গত দুই দিনে ৩ জন পর্যটকসহ মোট ৪ জনের মৃত্যু হলো।

নিহতরা হলেন রাজশাহীর বাসিন্দা শাহিনুর রহমান (৫৮) ও তার ছেলে সিফাত (২০)।

কলাতলী পয়েন্টে দায়িত্বরত সী সেফ লাইফ গার্ড কর্মী মোহাম্মদ শুক্কুর জানান, গেলো কয়েকদিন ধরে সাগর উত্তাল। বিভিন্ন পয়েন্টে গর্ত সৃষ্টি হয়েছে এবং উল্টো স্রোতের টানও তীব্র। এজন্য লাইফ গার্ডের আওতাভুক্ত এলাকাগুলোতে লাল-হলুদ এবং বাইরে লাল পতাকা টাঙানো হয়েছে। কিন্তু নিহত দুই পর্যটক লাইফ গার্ডের আওতার বাইরে গিয়ে গোসলে নামেন। এসময় সাগরের গর্তে পড়ে তারা স্রোতের টানে ভেসে যান।

তিনি জানান, দ্রুত জেট স্কি নিয়ে একজনকে এবং অন্যজনকে লাইফ গার্ড সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শুক্কুর আরও বলেন, ‘মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের স্বজনরা শোকাহত হয়ে পড়েছেন, তাদের নিরাপদে রাখা হয়েছে।’

এর আগে শনিবার সাগরে গোসলে নেমে এক পর্যটক এবং শখের বসে মাছ ধরতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা প্রাণ হারান। তাদের মরদেহও উদ্ধার করেন লাইফ গার্ড কর্মীরা।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...