প্রকাশিত: ০২/১০/২০২০ ৮:৪৮ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে পানিতে ডুবে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ফাতীন ইতমাম মাহমুদ (২৩) ঢাকার মিরপুর-১২, ব্লক- সি বাসুপাড়া, ৩য় কলোনীতে থাকেন। তার বাবার নাম মাহমুদুল হোসাইন। শুক্রবার (২ অক্টোবর) কক্সবাজার টুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ বেলা পৌনে ৪টার ফাতীন ৫ বন্ধুসহ সমুদ্রে গোসল করতে নামেন। এক পর্যায়ে ভাটার টানে তিনি পানিতে তলিয়ে যান। পরে টুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

এর আগে ৫ জন বন্ধুসহ আজ ঢাকা হতে মোটর সাইকেলে করে তারা কক্সবাজারে আসেন। ১২ ঘণ্টা আগে ফাতীন ইতমাম মাহমুদ ফেসবুকে পোস্ট করেছিলেন। মোটর বাইক ও আকাশের চাঁদ মুঠোফোনে বন্দী করে লিখেছিলেন, চন্দ্রাহত, কয়েক ঘণ্টার মধ্যে সমুদ্রের পানিতে ডুবে মৃত্যু হলো তার।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...