প্রকাশিত: ১০/০১/২০২১ ১০:১২ এএম

সংবাদ বিজ্ঞপ্তি ::
করোনা ভাইরাসে আক্রান্ত (কোভিড-১৯) রোগীদের পরবর্তী স্বাস্থ্য জটিলতা শনাক্তকরণ ও চিকিৎসা সেবা দিতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চালু হয়েছে ‘পোষ্ট কোভিড ক্লিনিক’।

এই ক্লিনিকের সমন্বয়কারী ও কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডাঃ আবু মোহাম্মদ শামশু উদ্দিন জানান, দেশের অন্য হাসপাতালগুলো মতো কক্সবাজার জেলা হাসপাতালেও পোষ্ট কোভিড ক্লিনিক চালু করা হয়েছে। এই ক্লিনিকে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়া রোগীদের জটিলতা শনাক্তকরণ করে চিকিৎসা সেবা দেয়া হবে।

তিনি জানান, গবেষণায় দেখা গেছেন কোভিড আক্রান্ত রোগীরা করোনামুক্ত হওয়ার পরও শ্বাসকষ্ট, কাঁশি, নিদ্রাহীনতা, শারিরীক দুর্বলতাসহ বিভিন্ন ধরণের দীর্ঘমেয়াদী উপসর্গে ভোগেন। এই সব রোগীদের সঠিক চিকিৎসাসেবা দেয়ার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পোষ্ট কোভিড ক্লিনিক চালু হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অনুপম বড়ুয়া ও কক্সবাজার জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ রফিক উস সালেহীনের তত্বাবধানে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আবু মোহাম্মদ শামশু উদ্দিনের নেতৃত্বে এই ক্লিনিক পরিচালিত হবে।

ডাঃ আবু মোহাম্মদ শামশু উদ্দিন জানান, সপ্তাহে মাত্র একদিন করোনা পরবর্তী উপসর্গে ভোগা রোগীদের চিকিৎসাসেবা দেয়া হবে। প্রতি মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত হাসপাতালে ৫ম তলায় মেডিসিন ওয়ার্ডে রোগীরা এই চিকিৎসাসেবা পাবেন। অফিস সময়ে জরুরী প্রয়োজনে রোগীরা দুইটি মোবাইল নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। নাম্বার দুইটি হল ০১৮৩৮ ৭৬৬৩৬৬ ও ০১৭১২ ২১৯৪৯৫।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer