প্রকাশিত: ৩১/০১/২০১৮ ৭:৪৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২১ এএম

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজার সদর মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিচ্ছেন পুলিশের আইজি পদক প্রাপ্ত মোহাম্মদ ফরিদ উদ্দীন খন্দকার। তিনি চট্টগ্রামের চন্দনাইশ থানা থেকে বদলী হয়ে কক্সবাজারে যোগ দিচ্ছেন। একই সাথে বর্তমান ওসি রনজিত কুমার বড়ুয়াকে কক্সবাজার পুলিশ লাইনে রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে। এই সংক্রান্ত এক আদেশ জারি করেছে পুলিশ সুপার কক্সবাজার। অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার নতুন ওসি মোহাম্মদ ফরিদ উদ্দীন খন্দকার যোগ দেবেন। সেই সাথে রনজিত বড়ুয়া পুলিশ লাইনে সংযুক্ত হবেন। কোথাও পোস্টিং না হওয়ায় আপাতত তাকে পুলিশ লাইনে রাখা হচ্ছে।

উল্লেখ্য যে, তিনি চন্দনাইশ থানার আগে সাতকানিয়া থানায় অত্যন্ত সুনামের সহিত দক্ষতা আর সফলতার সাথে দু‘বছর দায়িত্ব পালন করেছেন। এবং একজন সাহসী চৌকস অফিসার হিসাবে পুলিশ বিভাগে প্রতিষ্টা করতে সক্ষম হয়েছেন। ইতিপুর্বে তিনি পুলিশের বিভিন্ন ক্যাটাগরীতে অনেক পুরুস্কারে ভুষিত হন।

প্রসঙ্গত, গত বছরের ৩ জুন রনজিত বড়ুয়া কক্সবাজার সদর মডেল থানায় যোগদান করেছিলেন। মাত্র আট মাসের মাথায় তাকে পর্যটন নগরীর থানার ওসির দায়িত্ব ছাড়তে হলো। বিগত ১০ বছরে এত অল্প সময়ের জন্য কোনো ওসিকে কক্সবাজার সদর মডেল থানায় দায়িত্ব পালন করেননি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer