প্রকাশিত: ২১/০৩/২০২১ ৯:২১ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার সদর উপজেলায় করোনা রোগী আশংকাজনক হারে বাড়ছে। শুধুমাত্র গত এক সপ্তাহে অর্থাৎ গত ১৪ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও কক্সবাজার পৌরসভার মাধ্যমে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৯৭ জনের দেহের নমুনা টেস্ট করে ৬০ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। যা নমুনা টেস্টের তুলনায় পজেটিভিটির হার ২০’২০%।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ২০ মার্চ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে কক্সবাজার জেলার ১৭ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে সদর উপজেলার ১১ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়। এনিয়ে শনিবার পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা হলো মোট ২৯৭৯ জন। অথচ রোহিঙ্গা শরনার্থী সহ পুরো কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৬ হাজার ১ শত ৭৩ জন। সদর উপজেলায় করোনা রোগী আশংকাজনক ভাবে বাড়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে রোগীর ভীড়ও প্রতিদিন বাড়ছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির কক্সবাজার সদর উপজেলায় আশংকাজনক হারে করোনা রোগী বাড়ায় তাঁর নিজস্ব ফেসবুক আইডি-তে শনিবার ২০ মার্চ রাতে সচেতনতামূলক একটি স্ট্যাটাস দিয়েছেন। নিম্নে স্ট্যাটাসটি তুলে ধরা হলো :

“বিগত এক সপ্তাহে (১৪/৩/২১-২০/৩/২১) কক্সবাজার সদর হাসপাতাল ও পৌর সভার ২৯৭ স্যাম্পলে ৬০ জন পজিটিভ, মানে পজিটিভিটি ২০.২০%। “ক্ষমা কর প্রভু।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer