পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ...

কক্সবাজার সদর উপজেলার ইউএনও সুরাইয়া আক্তার সুইটিকে ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার ২৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব শাহীন আরা বেগম পিপিএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সদর উপজেলার ইউএনও সুরাইয়া আক্তার সুইটিসহ একই পদমর্যাদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, সুরাইয়া আক্তার সুইটি ২০২০ সালের ৪ অক্টোবর কক্সবাজার সদর উপজেলার ইউএনও হিসাবে যোগদান করেছিলেন। তবে তার স্থলে কক্সবাজার সদর উপজেলায় সোমবার পর্যন্ত নতুন কোন ইউএনও পদায়ন করা হয়নি।
পাঠকের মতামত