প্রকাশিত: ২৪/০৬/২০২২ ৪:১৩ পিএম

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার শহরের বাজার ঘাটাস্থ নাপিতা পুকুরে গোসল করতে নেমে মারুফুল ইসলাম মাহি নামের কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।

মাহি কক্সবাজার সিটি কলেজের বিএম শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র এবং দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার আবদুল মালেকের ছেলে।

সকালে ফুটবল খেলে ৯ বন্ধু গোসল করতে নামলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

নিখোঁজের পর থেকে অনেক খোঁজাখুঁজি করে ডুবুরির দল। ইয়াছির লাইফগার্ড কর্মীরা উদ্ধার তৎপরতায় অংশ নেয়। প্রায় পাঁচ ঘণ্টার মাথায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ‘মৃত’ ঘোষণা করেন।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, কয়েকজন বন্ধু মিলে গোসল করতে নেমে এমন ঘটনাটি ঘটেছে বলে আপাতত জেনেছি। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, স্বাভাবিক মৃত্যু ছাড়া কোনো মৃত্যুই সন্দেহের ঊর্ধ্বে নয়। অভিভাবকদের কোন অভিযোগ আছে কিনা, তদন্ত সাপেক্ষে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...