প্রকাশিত: ২০/১২/২০১৭ ৮:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরের প্রধান সড়কের হাশেমিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন স্থানে টমটমের চাপায় এক অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর হতে পারে। তার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ মহিলাটি রাস্তা পার হওয়া সময় একটি দ্রুতগামী টমটম তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক জখম হয়। কয়েকজন যুবক তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer