প্রকাশিত: ০৭/০২/২০১৯ ১০:১৭ এএম
ফাইল ছবি

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শতভাগ বিদ্যুতায়ন হবে। সেই যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে মহেশখালীর মাতারবাড়ির ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, কক্সবাজারের প্রতিটি এলাকার মানুষ বিদ্যুৎ পাবে। ইতোমধ্যে কক্সবাজারে শতভাগ বিদ্যুতায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্স জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় ও বিভাগীয় কমিশনার আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা বলেন, কক্সবাজার বিমান বন্দর আর্ন্তজাতিকমানের উন্নিত হচ্ছে। কক্সবাজার জেলা একটি পর্যটন এলাকা। তাই কক্সবাজারের আর্ন্তজাতিক বিমান বন্দর পর্যটন শিল্পের জন্য অনেক গুরুত্ব বহন করে। তাই পর্যটকদের জন্য কক্সবাজারকে আরো আধুনিকভাবে সাজাতে আমরা কাজ করতে চাই। রোহিঙ্গার কারণে যাতে স্থানীয়দের কোন সমস্যা না হয় সে বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। কক্সবাজারের সাথে ঢাকার সরাসরি রেল যোগাযোগ হবে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেভাবে উন্নয়ন করা হয়েছে চট্টগ্রামের সাথেও একই ভাবে সড়ক যোগাযোগ আরো উন্নত করা হবে।
কক্সবাজারের মানুষ দেশের বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে ও রোহিঙ্গা সমস্যা সমাধানে যে ধৈর্য্য দেখিয়েছেন এতে জেলাবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী ও কর্মজীবি চু-সাইন।
এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক, মহেশখালী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহীম, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য আনোয়ার পাশা চৌধুরী, জেলা পরিষদ সদস্য রুহুল আমিন, মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, মোশারফ হোসেন খোকনসহ জেলা-উপজেলা প্রশাসনের শীর্ষনেতৃবৃন্দ, রাজনৈতিক ও জনপ্রতিনিধিবৃন্দ।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...
Single Page Footer