প্রকাশিত: ০৮/০৪/২০২০ ৭:৪৩ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা জীবাণু টেস্টের মান খুব ভালো। স্যাম্পল টেস্ট করে গত ৬ দিনে আশানুরূপ সাফল্যও পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে গত ২ এপ্রিল চালু হওয়া কক্সবাজারবাসীর বহু আকঙ্খিত পিসিআর ল্যাবে করোনার স্যাম্পল টেস্টের মান কেমন- এমন প্রশ্নের জবাবে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া একথা বলেন।

তিনি আরো বলেন, ঢাকার আইইডিসিআর এর নিয়ন্ত্রণে ল্যাবটি চলছে। ল্যাবে কোন কিট সংকট নেই। কারো শরীরে করোনা ভাইরাস এর প্রাথমিক লক্ষণ দেখা গেলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের মাধ্যমে স্যাম্পল টেস্ট করে করোনা ভাইরাস জীবাণু শরীরে আছে কিনা তা নিশ্চিত হতে সকল নাগরিকের প্রতি অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া আহবান জানিয়েছেন।

এদিকে, কক্সবাজারের সিভিল সার্জন ও করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সদস্য সচিব ডা. মাহবুবুর রহমান বলেছেন, মঙ্গলবার ৭ মার্চ সর্বোচ্চ সংখ্যক ২৫ জনের স্যাম্পল টেস্ট করা হয়। গত ২ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত গত ৬ দিনে মোট ৪৯ জনের শরীরের স্যাম্পল পরীক্ষায় কারো শরীরে করোনা ভাইরাস জীবাণু পাওয়া যায়নি।

প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২ এপ্রিল থেকে পুরোদমে করোনা ভাইরাসের স্যাম্পল টেস্ট করা শুরু হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...