প্রকাশিত: ১৭/০৪/২০২০ ৩:২৩ পিএম , আপডেট: ১৭/০৪/২০২০ ৩:২৪ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে শুক্রবার ১৭ এপ্রিল ৩৯ জনের স্যাম্পল টেস্টের সকলের রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া গেছে। অর্থাৎ শুক্রবার স্যাম্পল টেস্ট করা কোন রোগীর শরীরে করোনা ভাইরাস জীবাণুর অস্তিত্ব পাওয়া যায়নি।

বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার আইইডিসিআর থেকে আনুষ্ঠানিকভাবে এই টেস্টের সমন্বিত ফলাফল ঘোষনা করা হবে।

গত ২ এপ্রিল শুরু হওয়া কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এ পর্যন্ত গত ১৬ দিনে মোট ৩৩০ জনের দেহের স্যাম্পল টেস্ট করে ৩২৯ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল স্যাম্পল টেস্টে নাইক্ষ্যছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে জিরো পয়েন্টের কোনার পাড়ার বাসিন্দা ও সদ্য তাবলীগ ফেরত আবু ছিদ্দিক (৭০) এর রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে স্যাম্পল টেস্টকৃত বাকী ৩২৯ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...