ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৫/২০২৩ ১:০৪ পিএম

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম। এবার কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে কনসার্টে গান গাইবেন তিনি। সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত এক আয়োজনে পারফর্ম করবেন এ গায়িকা।
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম। এবার কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে কনসার্টে গান গাইবেন তিনি। সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত এক

সংগঠনটির ‘আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারকৃত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্পের মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে দেশের মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমে দেশের চার জেলায় ‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন’ হবে।

এ আয়োজন ইতোমধ্যে খুলনা, সাতক্ষীরা ও যশোরে সফলভাবে শেষ হয়েছে। এবার আগামী ২৭ মে কক্সবাজারে আয়োজনের সমাপনী কনসার্ট অনুষ্ঠিত হবে। উন্মুক্ত কনসার্টটি বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।

অনুষ্ঠানে পট গান এবং মানব পাচার প্রতিরোধে সচেতনতা, সমাজে মানব পাচারের শিকার সারভাইভারদের অধিকার বিষয়ক উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্র ‘আগুন পাখি’ প্রদর্শন করা হবে।

পাঠকের মতামত

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...

টেকনাফে যুবলীগের ঝটিকা মিছিল ঘিরে বিজিবি-পুলিশের ওপর হামলা, আটক ৩

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিজিবি ও পুলিশের সদস্যদের ...

উখিয়ায় যুবদল নেতা ফয়েজ-জয়নালের অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি, বন্ধ দোকানপাট

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে দুই যুবদল নেতার অনুসারীদের মধ্যে বিরোধের জেরে প্রকাশ্যে অস্ত্রের ...

রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে আজীবনের জন্য বহিষ্কার

কক্সবাজারের রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে সংগঠনের সব পর্যায়ের পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও ...