প্রকাশিত: ০৯/০২/২০২১ ৭:৩৭ এএম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগর স্টেশনের অদুরে তেলবাহি ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী দুইযুবক নিহত হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে ঘটেছে এ ঘটনা। তবে এই রির্পোট লেখা পর্যন্ত নিহত দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো.আনিসুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারপর নিহত দুইজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।

দুর্ঘটনার বরাত দিয়ে ঘটনাস্থল থেকে মুঠোফানে হারবাং ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মিরান জানান, চট্টগ্রাম থেকে তেল ভর্তি করে একটি ভাউচার (তেলবাহি গাড়ি) চট্টমেট্রো-চ (নং ৪১-০০৫৭) ফিরছিলেন।

ওইসময় গাড়িটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগর স্টেশনের অদুরে নুর আয়েশার টেক এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা একটি মোটর সাইকেল সাইকেল (নং কুমিল্লা হ-১৩-৮৫০২) সামনা-সামনি ট্রাকের নীচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান মোটর সাইকেল আরোহী দুই যুবক।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer