প্রকাশিত: ২৮/০৬/২০২২ ৬:০৭ পিএম

কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর এলাকার রানওয়ের পাশে পরিত্যক্ত অবস্থায় রবিন হোসেন (১৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৮জুন বিকেলে বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার মোঃ শহীদের পুত্র। তিনি মানসিক প্রতিবন্ধি ছিলেন।
তার ভাই ফজলে রাব্বি জানান, নিহত রবিন হোসেন মানসিক প্রতিবন্ধি। সোমবার বিকালে সবার অজান্তে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং এরপর থেকে নিখোঁজ ছিলো ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি শেখ মনিরুল গিয়াস জানিয়েছেন, বিমানবন্দর এলাকায় পরিত্যক্ত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকার কথা জানায় স্থানীয়রা। পরে কক্সবাজার সদর থানার সাব ইন্সপেক্টর ইফতেখার মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...