ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৮/২০২২ ৯:৩৯ এএম

এখন থেকে কক্সবাজার বিমানবন্দরেই মিলবে জেট ফুয়েল। আর এই জেট ফুয়েল সরবরাহ করবে রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি পদ্মা অয়েল কোম্পানি।

এই লক্ষ্যে কক্সবাজার এভিয়েশন ডিপো পরিচালনার দায়িত্ব হস্তান্তরের জন্য স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী এখন বিমানে জেট ফুয়েল সরবরাহ করবে।

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর একটি সহযোগী প্রতিষ্ঠান।

এই বিষয়ে কোম্পানি সেক্রেটারি নোমান আহমেদ তফাদার বলেন, এখন থেকে কক্সবাজার বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ করবে পদ্মা অয়েল কোম্পানি।

সরকার কক্সবাজারে জ্বালানি তেলের ডিপো নির্মাণের একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটি শেষ হলে ঢাকা থেকে কক্সবাজারগামী উড়োজাহাজ তেল নিতে পারবে।

তবে প্রকল্পটি শেষ না হওয়া পর্যন্ত তেল যাবে ঢাকা বিমানবন্দর থেকে।

নোমান আহমেদ তফাদার আরও বলেন, ডিপো নির্মাণ শেষ হলে কক্সবাজার যেতে ঢাকা বিমানবন্দর থেকে যে পরিমাণ জ্বালানি লাগবে বিমানগুলো নিয়ে যাবে।

ঢাকায় ফেরার সময় প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি কক্সবাজার বিমানবন্দর থেকে নিতে পারবে।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...