প্রকাশিত: ২৫/১০/২০১৮ ১১:২৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::
কক্সবাজার বিমানবন্দরকে আর্ন্তজাতিক বিমানবন্দরে ‘রূপান্তর কার্যক্রম’ দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে দশম জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সংসদ ভবনে কমিটির সভাপতি মোঃ আব্দুস শহীদ এমপি’র সভাপতিত্বে ৪৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটি সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের জন্য সুপারিশ করে।

বৈঠকে শমসেরনগর বিমানবন্দরকে বাণিজ্যিকভাবে পুনরায় চালুকরণেরও সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার , মো. আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহমেদ রবি ও শামীম হায়দার পাটোয়ারী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...