ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ১০:১৭ এএম

কক্সবাজার বিচার বিভাগ থেকে ৫ জন বিচারককে বদলী এবং ৭ জন বিচারককে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে সোমবার (২ জুন) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) এ.এফ.এম গোলজার রহমান স্বাক্ষরিত ৪টি পৃথক প্রজ্ঞাপনে কক্সবাজার বিচার বিভাগে একইদিনে ১২ জন বিচারককে নিয়োগ, বদলী ও পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়।

কক্সবাজার বিচার বিভাগে নিয়োগ দেওয়া বিচারকেরা হলেন-মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিককে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) পদে কর্মরত আছেন। এছাড়া, চট্টগ্রাম কাস্টমস হাউসের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) রোকেয়া আক্তারকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে, সিরাজগঞ্জের সহকারী জজ আবদুর রহমানকে চকরিয়া চৌকি আদালতের সহকারী জজ পদে, সিলেটের সহকারী জজ মোঃ ইমরান হোসেনকে মহেশখালী চৌকি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে, পাবনার সহকারী জজ এস.এম গিয়াস উদ্দিন কে কক্সবাজারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে, মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরীকে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে এবং কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেনাজ আফরোজকে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে, কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রহমত আলীকে চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে, কক্সবাজারের সিনিয়র সহকারী জজ প্রবাল চক্রবর্তীকে পদোন্নতি দিয়ে সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ পদে, কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গাকে পটিয়া চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ পদে, কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদকে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে এবং কক্সবাজারের সিনিয়র সহকারী জজ সায়মা আফরীন হীমাকে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ, বদলী ও পদোন্নতি পাওয়া বিচার বিভাগীয় কর্মকর্তাদের ৩ জুনের মধ্যে বর্তমান কর্মস্থলের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা বা দপ্তর প্রধানের নিকট দায়িত্ব হস্তান্তর করে বদলীকৃত নতুন কর্মস্থলে যোগদান করতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...