প্রকাশিত: ২৬/০২/২০২১ ৭:২৩ পিএম

শাহেদ মিজান::
মারা গেছেন কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু (ইন্নালি….রাজেউন)।
শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্ট্রোক করে গত বৃহস্পতিবার বিকাল থেকে কক্সবাজার হাসপাতালে ভর্তি ছিলেন কাজী মোরশেদ আহমদ বাবু। ৪৮ ঘন্টা ধরে আইসিওতে জ্ঞানহীন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। শেষে তাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হয়।

চিকিৎসকরা জানান, ভর্তির পর থেকে পুরোপরি অজ্ঞান অবস্থায় ছিলেন কাজী মোরশেদ আহমদ বাবু। বহু চিকিৎসা দেয়ার পরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাই তাকে মৃতই ধরা হয়েছিলো। দুইদিন অপেক্ষার পর বেঁচে থাকার আশা শেষ হওয়ায় অবশেষে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হলো।

পাঠকের মতামত

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...