ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ৮:০০ এএম

এই বিমানবন্দর শুধু পর্যটন নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। ছবি: ঢাকা মেইল
পর্যটননগরী কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার সম্ভাবনা অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়েই কক্সবাজার বিমানবন্দরে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী।

রোববার (১৭ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ আমরা বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল এবং সাগরের ওপর নির্মিত রানওয়ের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছি। সবকিছু পর্যালোচনা করে মনে হয়েছে, অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই এখান থেকে আংশিক আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সম্ভব হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান জানান, ‘কাজের শতকরা অগ্রগতির নির্দিষ্ট তথ্য না থাকলেও, সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। সময়মতো ফ্লাইট চালু করার লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এই বিমানবন্দর শুধু পর্যটন নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। কক্সবাজার আন্তর্জাতিক গন্তব্য হিসেবে গড়ে উঠবে।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার বিমানবন্দরের প্রকল্প পরিচালক ইউনূস ভূঁইয়া, বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...