প্রকাশিত: ২৩/০৪/২০১৯ ৮:৪০ পিএম

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার চাঁন মিয়া হাউজিং থেকে তিন হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো নুরুল ইসলাম (২৫), মো. আল রাফি (২৪), মো. মারুফ (১৯), ও আফরোজা (১৯)।

আজ মঙ্গলবার র‍্যাব-২-এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক বিষয়টি জানিয়েছেন।

মোহাম্মদ সাইফুল মালিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার র‍্যাব-২ জানতে পারে যে, কক্সবাজার থেকে কিছু মাদক ব্যবসায়ী ইয়াবার একটি চালান নিয়ে মোহাম্মদপুর চাঁন মিয়া হাউজিং এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চাঁন মিয়া হাউজিং এলাকার চার নম্বর রোডের ৪১/৩৯ নম্বর বাসায় র‍্যাব-২-এর একটি দল উপস্থিত হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা কালে ওই চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে ইয়াবার চালানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে তারা অস্বীকার করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তারা পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা কিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এ ছাড়া গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে ভবিষ্যতেও এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer