‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার সদর মডেল থানার ওসি আবু মোঃ শাহজাহান কবিরকে ক্লোজ করে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। গত সোমবার ১০ আগস্ট দিবাগত রাতে কক্সবাজার মডেল থানা হেফাজতে একজন আসামীর মৃত্যুর ঘটনায় তাকে ক্লোজ করা হয়। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিআইজি আরো জানান, কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ খায়রুজ্জামানকে একই থানার ভারপ্রাপ্ত ওসি’র দায়িত্ব দেওয়া হয়েছে।
সুত্র: সিবিএন
পাঠকের মতামত