প্রকাশিত: ২৭/১০/২০১৭ ১১:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪৬ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার-টেকনাফ আরকান সড়কে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ উল্লাহ (৫০) ও বাদশা মিয়া নামে হিউম্যানহলারের দুই যাত্রী নিহত হয়েছে। এসময় ৮ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় আরকান সড়কের রামুর রাবেতা ব্রীজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ উল্লাহ খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালীপালং এলাকার টান্ডা মিয়ার ছেলে ও বাদশা মিয়া মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড়খোলা এলাকার বশির আহমদের ছেলে। তারা দুই জনেই শুটকি ব্যবসায়ী ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের ওসি মুজাহিদুল ইসলাম জানান, সকাল ৮টায় টেকনাফগামী একটি দ্রুততগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যানহলারকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে হিউম্যানহলারটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হিউম্যানহলারের দুই যাত্রী নিহত হয়।
আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান। জনতা ধাওয়া করে ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...