দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...


কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় লবণাক্ত পানিতে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক খাদে পড়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি জিসান (২২), যিনি পেশায় শ্রমিক বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কে জমে থাকা লবণাক্ত পানির কারণে রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়েছিল। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠকের মতামত