উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১০/০১/২০২৫ ৬:৫৬ পিএম , আপডেট: ১০/০১/২০২৫ ৭:০৩ পিএম

জাহেদ হাসান :
কক্সবাজারের রামু খুনিয়াপালংয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় একজন সিএনজি যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। এসময় সিএনজি চালক সহ আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১ টার দিকে খুনিয়াপালংয়ের স্কুলের পাহাড় এলাকার খুনিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সিএনজি যাত্রী সাহাব উদ্দিন জীবন উখিয়ার হলুদিয়াপালং ৩ নং ওয়ার্ডের বত্তাতলী এলাকার মৃত কাশেম আলীর ছেলে।সে দীর্ঘ ২২ বছর ধরে সংবাদ পত্রের সাথে জড়িত ছিল।
মৃত্যুর আগপর্যন্ত সে দৈনিক গণসংযোগ পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

স্হানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,জুমার নামাজের সময় কক্সবাজার মুখী ট্রাক বেপরোয়া গতিতে এসে টেকনাফ মুখী সিএনজি গাড়িকে ধাক্কা দিলে সিএনজির সামনের সিটে বসা একজন যাত্রীর মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।এসময় সিএনজি চালক সহ অন্যান্য যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এঘটনায় স্হানীয় জনতা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে রাখে।ফলে প্রায় ৩ ঘন্টা ধরে যানচলাচল বন্ধ ছিল।পরে ঘটনাস্থলে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সহযোগিতা করেন।

ঘাতক ট্রাক যার নং চট্র মেট্রো-ট ১১-৪৬৯৪ এবং দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি নং কক্সবাজার -থ ১১-৯৭৫৯।গাড়ি দুটি রামু ক্রসিং হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নাছির উদ্দীন বলেন,ঘটনার পর হাইওয়ে পুলিশের একটি ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছেন এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...