উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ৪:৫৯ পিএম

কক্সবাজার টেকনাফ মহাসড়কে পালংখালী হতে হ্নীলা গামী বালু বোঝাই একটি ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ১জন যুবক নিহত এসময় ৩জন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়।

রবিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনাফ উপজেলার আওতাধীন হোয়াইক্যং ইউপিস্থ তুলাতুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ব্যক্তি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৭ এর বাসিন্দা কামাল হোসেনের ছেলে মোঃ এবাদুল্লাহ (৩০)।

এদিকে স্থানীয়দের বরাতে জানতে পারি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুলাতলি নামক স্থানে টেকনাফ থেকে কক্সবাজার মহাসড়কে পালংখালী হতে হ্নীলা গামী বালু বোঝাই ডাম্পার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।

স্থানীয়রা আরও জানিয়েছেন, ওই ঘটনায় ডাম্পারের হেলপার রোহিঙ্গা এবাদুল্লাহ (৩০) নামের একজন যুবক ঘটনা স্থলে নিহত হয় এবং ৩ জন গুরুতরভাবে আহত হলে আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক ওসি মো. নুরুল আবছার জানান, কক্সবাজার টেকনাফ মহাসড়কে ট্রাক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে নিহত যুবককে উদ্বার করা হয়। পরবর্তীতে একটি সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...