প্রকাশিত: ২৯/০৩/২০১৮ ১১:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫০ এএম

নিউজ ডেস্ক::
বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার জেলা যুবলীগের কান্ডারি নির্বাচিত হলেন সোহেল আহামদ বাহাদুর ও শহীদুল হক সোহেল। তুমুল আলোড়িত ও উত্তেজনাপূর্ণ কাউন্সিলের মাধ্যমে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হলেন সোহেল আহামদ বাহাদুর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শহীদুল হক সোহেল। সোহেল আহামদ বাহাদুর পেয়েছেন ২০৯ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্ধী প্রার্থী মো.শহিদুল্লাহ পেয়েছেন-৯৮ ভোট। অন্যদিকে শহীদুল হক সোহেল পেয়েছেন ১৮৫ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্ধী প্রার্থী সোয়েব ইফতেখার পেয়েছেন ১২২ ভোট।

জানা গেছে, একদম শেষ মুহূর্তে এসে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান সভাপতি প্রার্থী সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি নূরুল আজিম কনক এবং সাধারণ সম্পাদক প্রার্থী সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহামদ। তাই ভোটের প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সভাপতি পদে সোহেল বাহাদুর ও শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে শহীদুল হক সোহেল ও শোয়েব ইফতেখার।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে কাউন্সিল আয়োজনের শুরু দিকে প্রার্থী হওয়ার তোড়জোড় দেখা গেলেও কয়েকদিন আগে সরে দাঁড়ান সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দীন পুতু, মাসুকুর রহমান বাবু ও প্রভাবশালী যুবনেতা ডালিম বড়ুয়া।

বৃহস্পতিবার সারা দিন সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্ধ্যার ৬টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কাউন্সিল অধিবেশন শুরু হয়। নাম প্রস্তাব শেষে ৭টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গণনা শেষে সোয়া ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

কাউন্সিল সরাসরি পরিচালনা করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনর রশিদসহ কেন্দ্রীয় নেতারা।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer