প্রকাশিত: ১৩/১২/২০২০ ৪:৩৩ পিএম

রাসেদুল ইসলাম মাহমুদ:
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে৷

রবিবার (১৩ ডিসেম্বর ), কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় এর শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতির পিতার ভাস্কর্য কিংবা প্রতিকৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, শীতে করোনার প্রাদুর্ভাব লাঘব ও পরিবেশের সুরক্ষায় কাপড়ের মাস্ক ব্যবহার, ওয়াজ মাহফিল আয়োজনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি, মানব পাচার বন্ধ, থার্টি ফার্স্ট নাইটে বৃহৎ জনসমাগন না করা, যানজট নিরসনে অটোরিক্সার সংখ্যা নিয়ন্ত্রণ, রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় অন্যন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান অালি, কক্সবাজার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, বাংলাদেশ অাওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, সংসদ সদস্যবৃন্ধ, জেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক , উপজলা নির্বাহী অফিসারগণ, সেনাবাহিনীর প্রতিনিধি, নৌবাহিনীর প্রতিনিধি, অধ্যক্ষ,কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জ এর প্রতিনিধি, দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সদর হাসপাতাল, পৌরসভার মেয়রবৃন্ধ,উপজেল পরিষদের চেয়ারম্যানবৃন্দ, নির্বাহী প্রকৌশলী, পৌর আয়ামীলীগের সভাপতি, ডিপিএইচই ও এলজিইডি, জেলা খাদ্য নিয়ন্ত্রক, সাংবাদিক, সাংস্কৃতিকসহ কক্সবাজার জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer