প্রকাশিত: ১৩/০৩/২০১৮ ৭:৪১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩১ এএম

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার::
কক্সবাজার জেলায় অফিসার ইনচার্জ ওসি হিসেবে আবারো শ্রেষ্টত্বের স্থানটি অধিকারে নিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া।
শ্রেষ্ট অফিসার ইনচার্জ এর সম্মাননা দেয়া হয়েছে তাকে। সোমবার সকাল ১১ টায় জেলা পুলিশ লাইনে অনুষ্টিত পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্টানিক ভাবে তার হাতে শ্রেষ্ট সম্মাননা স্মারক, নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল রুহুল কুদ্দুচ সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা।
ওসি রনজিত কুমার বড়ুয়া টেকনাফ থানায় যোগদানের পর অপরাধী, চিহ্নিত ডাকাত ঘ্রেফতার, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখেন।
ইতোপূর্বে তিনি কক্সবাজার সদর মডেল থানায়, চকরিয়া থানায় ও চট্টগ্রামে চাকুরী কালিন একাধিকবার তিনি শ্রেষ্টত্বের গৌরব অর্জন করেন। বরাবরের মতো তিনি এ ধারা অব্যাহত রেখেছেন।
প্রসংগত, প্রতিমাসে পুলিশের দায়িত্ব যথাযত পালনে ও গ্রেফতারি পরোয়ানা তামিল, অপরাধী, ডাকাত গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার সহ অবদান রাখায় জেলার বিভিন্ন থানায় কর্মরত পুলিশ অফিসারদের নগদ অর্থ, সম্মাননা দিয়ে কাজের উৎসাহ দিয়ে আসছেন জেলা পুলিশ সুপার।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer