প্রকাশিত: ০৪/০৩/২০১৯ ৮:১০ এএম

বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানের লামা উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা চেক পোস্টের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মিয়ানমারের আরকান রাজ্যের বাসিন্দা মৃত নুর আলমের ছেলে আবুল কালাম (৩৩), মৃত ফয়েজ আহমদের ছেলে সাদেক আলী (৩২), আবদুল হামিদের ছেলে আলী আহমদ (২৮), ছিদ্দিক আহমদের ছেলে হামিদ হোসেন (৩০) ও মৃত মোস্তাক আহমদের ছেলে সামছুল আলম (৩৫)।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা বলেন, কক্সবাজারের চকরিয়া থেকে আলীকদমগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় কথাবার্তায় সন্দেহ হলে ওই পাঁচজনকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলা হয়। পরে তারা অপারগতা প্রকাশ করলে তাদের আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে জানিয়েছে। তাদের কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানান ওসি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...