ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৮/২০২৪ ৯:৪৮ পিএম

কক্সবাজার-চট্টগ্রাম রুটে সন্ধ্যায় চালু হচ্ছে স্পেশাল ট্রেন
প্রাকৃতিক দুর্যোগের কারণে ৩দিন বন্ধ থাকার পর কক্সবাজার-চট্টগ্রাম রুটে আবারও চালু হচ্ছে ঈদ স্পেশাল ট্রেন।

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করবে চট্টগ্রামের উদ্দেশ্যে। সবকিছু ঠিক থাকলে পরদিন চট্টগ্রাম থেকে রওনা দেবে কক্সবাজারের উদ্দেশ্যে।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২২ আগস্ট থেকে ঢাকা-কক্সবাজারের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিলো কক্সবাজার-চট্টগ্রাম রুটের ঈদ স্পেশাল ট্রেনও। শনিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। কিন্তু শিডিউল অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকায় তিনদিন পর কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদ স্পেশাল চালু হচ্ছে। তবে বন্ধ থাকবে ঢাকা-কক্সবাজার রুটের ট্রেন।

গত ৮ এপ্রিল ঈদে ঘরমুখো মানুষের কথা বিবেচনা করে কক্সবাজার-চট্টগ্রাম রুটে শুরু হয়েছিলো ঈদ স্পেশাল ট্রেন। বাসের তুলনায় দাম ও সময় কম লাগায় অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠে এ ট্রেনটি

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...