প্রকাশিত: ০৫/০১/২০১৮ ৭:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২৭ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার র‌্যাব-৭ এর একটি দল বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৫লাখ ইয়াবা বড়ি, ফিশিং ট্রলারসহ জেলে ছদ্মবেশী ৮ পাচারকারীকে আটক করেছে।
জানা যায়, ৫ জানুয়ারী সকাল পৌনে ৭টারদিকে বড় ধরনের ইয়াবার চালান পাচারের সংবাদ পেয়ে র‌্যাব-৭-এর অধিনায়ক লেঃ কর্ণেল মিফতাহ উদ্দিন আহম্মদের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কক্সবাজারের সন্নিকটে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে আটকের পর ট্রলারটি তল্লাশী করে মাছ রাখার প্রকোষ্ঠের ভিতর অভিনব কায়দায় লুকানো বিরাট ইয়াবার চালানসহ চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার গুহিরাস্থ সরেঙ্গ গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র মোঃ কালু মাঝি (৪৫), কক্সবাজার খুরুস্কুলের মৃত আব্দুল জলিলের পুত্র মোঃ রফিক (৫২), গহিরার মৃত ছালেহ আহমদের পুত্র মোঃ রফিক (৪৫), দক্ষিণ সরেঙ্গার মৃত কবির আহমদের পুত্র মোঃ হাসান (৩০), গহিরার মফজল আহমদের পুত্র হাসমত আলী (৩৫), মৃত সোলেমানের পুত্র নুরুল আলম (৩৭), গদ্দ গহিরার মৃত ইউছুপ আলীর পুত্র মোঃ নাসির (৪৫) ও মৃত আব্দুল মান্নানের পুত্র মজিবুল ইসলাম (৪০) কে আটক করে। পরবর্তীতে গণনা করে ২০ কোটি টাকা মূল্যমানের ৫লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায়, এই ইয়াবা চালানের মালিক চট্টগ্রামের পটিয়ার মুরালী গ্রামের ইউছুপ আলী। তারা দীর্ঘদিন ধরে মাছ ধরার আড়ালে বেশ কয়েকটি ইয়াবার চালান খালাস করেছে। এই মাদক চালানে সংশ্লিষ্ট আসামীদের উদ্ধারকৃত ইয়াবা বড়িসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer