ইমাম খাইর, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৩/১০/২০২৪ ১০:০৪ এএম

কক্সবাজার কেন্দ্রীয় পূজা মন্ডপে নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যকে মদ্যপান করানোর অপচেষ্টার অভিযোগে ২ হিন্দু যুবককে আটক করা হয়েছে।

তারা হলেন, গোলদীঘির পাড়ের বাসিন্দা বিজয় ধর (২১) এবং ছোটন ধর-(২৩)।

শনিবার (১৩ অক্টোবর) মাঝ রাতে কক্সবাজার লালদীঘির পাড় কেন্দ্রীয় পূজা মন্ডপে এমন ঘটনাটি ঘটেছে।

আটক ২ হিন্দু যুবককে এক বোতল মদসহ সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র খবরটি জানিয়েছে।

তারা বলছে, পুজা মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের একজন সদস্যকে সেভেন আপ এর বোতলে মদ ঢুকিয়ে খাওয়ানোর চেষ্টা করে দুইজন হিন্দু যুবক। পরক্ষণে সেনা সদস্য বিষয়টি বুঝতে পেরে পুজা মন্ডপ কমিটিকে অবগত করে। সাথে সাথে ওই ২ হিন্দু যুবককে আটক করা হয়েছে।

হিন্দু সমপ্রদায়ের মহোৎসবে সেনা সদস্যদের মদ্য পান করিয়ে পুজা মন্ডপে নাশকতার পরিকল্পনা করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, মদের বোতলসহ পূজা মন্ডপ থেকে আটক দুই হিন্দু যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...