প্রকাশিত: ১৮/০১/২০১৮ ৩:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার জেলা কারাগারে লামং রাখাইন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে তিনি মারা যান। লামং শহরের পশ্চিম মাছ বাজারের মৃত মংলা সিংয়ের ছেলে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় গত বুধবার (১০ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের তাকে কারাগারে পাঠায়।

কক্সবাজারের জেল সুপার বজলুর রশিদ আকন্দ জানান, হাজতি লামং রাখাইন একজন মাদকসেবী ছিলেন। কারাগারে বন্দি থাকাবস্থায় মাদক সেবন করতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হারান। এর ফলে ভোরে কারাগারের ভেতর তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বাংলানিউজকে বলেন, লামং রাখাইনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer