প্রকাশিত: ০৯/০৮/২০১৭ ৮:১৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৯ পিএম

নিউজ ডেস্ক::
কক্সবাজার কারাগারে আটক অবস্থায় মৃত্যুর শিকার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু শেখের লাশ মঙ্গলবার দাফন করা হয়েছে।

মুন্সিগঞ্জের মালখানগর ষোলআনি মাঠে নামাজে জানাজা শেষে গোড়াপীপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। গত রবিবার রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

অভিযোগ উঠেছে, কক্সবাজার ডিবি পুলিশের নির্যাতনে মঞ্জু শেখের মৃত্যু হয়েছে। এমনকি ডিবি পুলিশের কাছে মঞ্জু শেখের স্বজনরা মোবাইল বিকাশে ১ লাখ ২০ হাজার টাকা পাঠানোর পরেও তাকে নির্যাতন করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

নিহত মঞ্জু শেখের ছেলে সোহাগ, বড় মেয়ে তানজুম ও পুত্রবধূ নোভা জানান, তার বাবা একটি মাদক মামলায় হাজিরা দিতে কক্সবাজার যান। গত ২৯ জুলাই রাতে কক্সবাজার থেকে ফোন আসে মঞ্জু হাসপাতালে আছে, চিকিত্সার জন্য টাকা পাঠাতে। পরে মঞ্জুকে দিয়ে ফোন করা হয় ১ লাখ ২০ হাজার টাকা পাঠালে তাকে ছেড়ে দিবে। সে কক্সবাজার থানায় আছে।

পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করে কক্সবাজারে বিকাশ নাম্বার ০১৭৭৯৭০৯০৮০ এ ১ লাখ ২০ হাজার টাকা মালখানগর কাদিরের দোকান থেকে পাঠানো হয়। স্বজনদের দাবি তার পরও তাকে পুলিশ নির্যাতন করেন। এ কারণে তার মৃত্যু হয়।

এদিকে আজ মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিন অনুসন্ধান চালিয়ে কক্সবাজার জেলা পুলিশের ডিবি অফিস সংলগ্ন প্রেস ক্লাব মার্কেটে সোহেল ভিডিও নামক দোকানটিতে গিয়ে উপরোক্ত মোবাইল এজেন্টের-০১৭৭৯৭০৯০৮০ বিকাশ নম্বরের খোঁজ পাওয়া যায়। তবে এক লাখ বিশ হাজার টাকা পাঠানোর কথা জানাজানি হবার কারণে আজ থেকেই বিকাশ মোবাইল নম্বরটি বন্ধ করে দেওয়া হয়েছে। দোকানের মালিক আবদুর রহিম সোহেলও দোকানে অনুপস্থিত। তার ভাই আবদুল মান্নান রানা জানান, টাকা ১০ হাজার করে বেশ কয়েক দফা পাঠানো হয়েছে এটা সত্যি।

প্রসঙ্গত গত ২৯ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে ইয়াবার খুচরা কারবারি মুন্সিগঞ্জের সাবেক ইউপি মেম্বার মঞ্জুরুল ইসলাম মঞ্জু শেখকে আটক করেন। তাকে কারাগারে পাঠানো হয় আহত অবস্থায়। গত রবিবার রাতে আশংকাজনক অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer