প্রকাশিত: ২৪/০১/২০১৮ ১২:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩৯ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার শহরে ৯০০ ইয়াবাসহ দুই খুচরা ব্যবসায়ী আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টিম। মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে কলাতলী হোটেল সী প্যালেস এর বিপরীত পার্শ্বে অবস্থিত ঈগল পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর সহকারী পরিচালক সোমেন মন্ডলের নেতৃত্ব এই অভিযানে আটকরা হলেন- মাদারীপুর জেলার কুমিরপাড়া থানার সাতভাগিয়া এলাকার মৃত কুদ্দুস মুড়লের ছেলে বাবুল মোড়ল (২৯) এবং একই এলাকার মো: আশরাফ মোড়লের ছেলে উজ্জ্বল মোড়ল (৩০)।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর পরিদর্শক আব্দুল মালেক তালুকদার, সিপাই আবদুল্লা আল মামুন, জ্ঞান দত্ত চাকমা ও মোঃ হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...