প্রকাশিত: ১০/০৮/২০১৭ ৯:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৪ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি 

কক্সবাজারে সরকার অনুমোদিত একমাত্র বেসরকারী বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ট্রেজারার হিসেবে নিয়োগ প্রাপ্ত হলেন প্রফেসর আব্দুল হামিদ।

প্রফেসর আব্দুল হামিদ ১৯৫৭ সালের ২১ এপ্রিল পটিয়ার শিকলবাহ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৭৩ সালে পটিয়া এ,জে চৌধুরী হাইস্কুল থেকে এস,এস,সি, ১৯৭৫ সালে চট্রগ্রাম কলেজ থেকে এইচ,এস,সি, ১৯৭৮ সালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি,এস,সি (সম্মান) রসায়ন এবং ১৯৮০ সালে এম,এস,সি(স্মাতকোত্তর) ডিগ্রি লাভ করেন।

প্রফেসর আব্দুল হামিদ তাঁর ৩২ বছরের দীর্ঘ বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে কক্সবাজার কলেজ, চট্রগ্রাম কলেজ, মহসিন কলেজ সহ দেশের বিভিন্ন কলেজে কাজ করেছেন। সর্বশেষ চট্টগ্রাম সরকারী সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি তাঁর শিক্ষকতা জীবনের পরিসমাপ্তি ঘটান।

গত ১ মার্চ বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩৩ ধারা অনুযায়ী মাননীয় রাষ্ট্রপতি(আর্চায্য) প্রফেসর আব্দুল হামিদকে তাঁর যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে নিয়োগ প্রদান করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer