প্রকাশিত: ২৪/০৮/২০১৬ ১০:০২ এএম

online-press-club-coxsbazarপ্রেস বিজ্ঞপ্তি ॥

অনলাইন সংগঠনের স্বপ্নসারথি কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব ও বনপার কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে ২২ আগষ্ট (সোমবার) বিকালে শহরের অভিজাত হোটেলে অধ্যাপক আকতার চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক কার্যক্রমকে তরান্বিত করতে কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব ও বনপার কক্সবাজার শাখা পূর্ণাঙ্গ ভাবে গঠন করার লক্ষ্যে ১০ সদস্যের একটি পূন: গঠন কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে জহিরুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ শাকিল, ওবাইদুল হক আবু চৌধুরী, পলাশ বড়য়া, ছৈয়দ আলম, ইমাম খাইর, মো: সেলিম, জসিম উদ্দিন টিপু, আনচার হোসেন ও অধ্যাপক আকতার চৌধুরী এর নাম প্রস্তাব করা হয়। এছাড়াও ৫৭ ধারায় কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সিটিএন সম্পাদক সরওয়ার আলমকে আটক সহ অপরাপর ২জনের বিরুদ্ধে আনীত অভিযোগের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন, চকরিয়া নিউজ সম্পাদক জহিরুল ইসলাম, উখিয়া নিউজ সম্পাদক ওবাইদুল হক আবু চৌধুরী, ডেইলি কক্সবাজার সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাকিল, সিএসবি২৪ ডটকম সম্পাদক পলাশ বড়ুয়া, ইমাম খাইর কক্সবাজার নিউজ ডটকম , টেকনাফ টাইমস ডটকম সম্পাদক জসিম উদ্দিন টিপু, কোষ্টাল নিউজ এর নুরুল আমিন হেলালী, নিউজ এক্সপ্রেস এর কক্সবাজার প্রতিনিধি আতিকুর রহমান মানিক, নাফ জার্নাল  সম্পাদক প্রকাশক মোহাম্মদ সেলিম  , পর্যটন ডটকম সম্পাদক মিনারুল কবির আল হেলাল , পর্যটনকক্স সহ সম্পাদক  নুর মোহাম্মদ  ,  টেকনাফ নিউজ ডটকম থেকে এম আমান উল্লাহ আমান , কক্সবাজার আলো নিবাহী সম্পাদক ছৈয়দ আলম   , একেএস শামসুদ্দিন মাহমুদ চকরিয়া নিউজ  ,  নুরতাজুল মোস্তফা শাহীন শাহ  ভা: সম্পাদক নাফ জার্নাল ,  মোহাম্মদ ইউসুফ পর্যটন কক্স , ছৈয়দুল আমিন চৌধুরী   নাফ জার্নাল প্রমুখ।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...