উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/১০/২০২৪ ৮:৫৩ পিএম

কক্সবাজারের টেকনাফে ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) শামসুল আলম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে টেকনাফ শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে বমিসহ তাকে আটক করা হয়।

আটক যুবক সেন্টমার্টিনের নুর আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, রোববার রাতে শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকা দিয়ে চোরাচালানি মালামাল পাচার হতে পারে এমন সংবাদে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। পরে একজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি বস্তা নিয়ে শাহপরীরদ্বীপ বাজার অতিক্রম করতে দেখা গেলে তাকে থামানো হয়। পরে তার কাছে থাকা একটি বস্তা থেকে ৮ কেজি ৩৯৮ গ্রাম তিমির বমিসহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, জব্দ করা অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে পরীক্ষা করা হয়। সেখানে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য শনাক্ত হয়। জব্দ করা অ্যাম্বারগ্রিস বাজার মূল ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও বলেন, মূলত অ্যাম্বারগ্রিস হতে বিভিন্ন মূল্যবান পারফিউম ও ঔষধ তৈরি করা হয়। বাংলাদেশে এ ধরনের মূল্যবান ও দুষ্প্রাপ্য জিনিসের চোরাচালান অত্যন্ত বিরল ঘটনা।

আটক আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...