প্রকাশিত: ২৯/০৬/২০২২ ১০:০০ এএম

কক্সবাজার সদর কলেজ গেট এলাকার উত্তর জানারঘোনায় কক্স কিং ও ডায়মন্ড নামে দুটি গরু নিয়ে চলছে ব্যাপক আলোচনা। গরু দুটি কোরবানির পশুর হাট কাঁপাবে বলে ধারণা স্থানীয় খামারিদের।

কালো রং আর সুঠাম দেহের অধিকারী কক্স কিংকে চার-পাঁচজন মানুষ মিলে সামলানো কঠিন। ওজন ২৮ মণ। দৈর্ঘ্য ৮ ফুট ১১ ইঞ্চি এবং উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। লাল রঙের ডায়মন্ডও পিছিয়ে নেই। তার ওজন ২০ মণ।

সোমবার (২৭ জুন) সকালে কক্সবাজার সরকারি কলেজ গেট এলাকার উত্তর জানারঘোনার খামারি মো. শফিকুল রহমানের খামারে ষাঁড় দুটির দেখা মিলে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করেছেন তিনি। এছাড়া তার খামারে আরও অনেক মহিষ ও গরু রয়েছে।

খামারের মালিক শফিকুল রহমান বলেন, প্রায় চার বছর ধরে আমি কক্স কিং ও ডায়মন্ডকে বড় করছি। নিজের হাতে তাদের যত্ন নিয়েছি। কক্স কিং জেলার মধ্যে সেরা গরু।

তিনি আরও বলেন, বড় গরু পালনে ঝুঁকি একটু বেশি। তাই এ বছর গরু দুটিকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। দুটি গরু ৩০ লাখ টাকা হলে বিক্রি করে দেব। প্রতিদিন দুই বেলা ১০ কেজি করে খাবার খায় গরু দুটি। এর মধ্যে রয়েছে গমের ভুসি, ধানের গুড়া, ভুট্টা, শুকনো খড় ও কাঁচা ঘাস। এছাড়া মাঝেমধ্যে ভাতও খায়। প্রতিদিন প্রায় এক হাজার টাকার খাবার লাগে তাদের। কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা হয়নি। তবে প্রাণিসম্পদ অফিসের পরামর্শ নিয়েছি।

এদিকে কক্স কিং ও ডায়মন্ডকে দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছে লোকজন। গরু দেখতে আসা মো. ফিরোজ বলেন, বড় আকৃতির গরুর কথা শুনে দেখার আগ্রহ হয়েছিল। তাই দেখতে আসছি। আমি অনেক খামারির কাছে খবর নিয়েছি, এত বড় গরু আর নেই।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...