প্রকাশিত: ৩১/০৫/২০২২ ৮:১৭ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলার হজ্বযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দান আগামী বৃহস্পতিবার ২ মে থেকে শুরু হবে। কক্সবাজার সিভিল সার্জন অফিসে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০ টা থেকে হজ্বযাত্রীদের এই স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলবে।

কক্সবাজার সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য পরীক্ষা করতে হজ্জ্বযাত্রীদের যেসব কাগজপত্র নিয়ে সিভিল সার্জন অফিসে যেতে হবে, সেগুলো হচ্ছে-(1) Urine R/M/E (2) Blood Grouping (3) RBS (4) ECG (5) X-ray Chest (6) হজ্বযাত্রীদের ট্র্যাকিং নম্বর সম্বলিত হেলথ ফরম এবং (7) পাসপোর্টর কপি।

এসব ডকুমেন্ট যেকোন সরকারি হাসপাতাল বা সরকার অনুমোদিত ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করা রিপোর্ট হতে হবে। এ বিষয় প্রয়োজনীয় আরো তথ্য জানতে কক্সবাজার সিভিল সার্জন অফিসের ০১৮২৬৬৫৫২৫৫, ০১৮১৬২৪৪৩৮৫ এবং ০১৭১১৪৪৮১৫৮ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer