প্রকাশিত: ২৪/০২/২০১৮ ৮:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:১৩ এএম

উখিয়া নিউজ ডটকম:;
কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যান চাপায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া বানিয়ারছড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ফকিরহাট গ্রামের মৃত আব্দুস শুক্কুরের স্ত্রী মেহেরনিসা (৭০) ও পেকুয়া উপজেলা মগনামা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড় মঠকাভাঙা এলাকার জামাল উদ্দিনের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র মোহাম্মদ মিরাজ উদ্দিন।

পুলিশ সূত্র জানায়, কক্সবাজার অভিমুখী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান বানিয়ারছড়া স্টেশনে গাড়ির জন্য অপেক্ষমান তিন যাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী মারা যান। আহত হয় এক শিশু। শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চকেম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিটাগং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নুরে আলম জানান, ক্যাভার্ডভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। মরদেহ দুটি রাত ১১টায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...